• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জে ট্রাস্কফোর্স অভিযানে লিজেসিক ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : / ৬৮ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ট্রাস্কফোর্স অভিযানে বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত ৯ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ১২টা ৫০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ইসলামপুর গ্রামে পরিচালিত এ অভিযানে মেহের আলী (৩৫) নামে একজনকে আটক করা হয়। তিনি ইসলামপুর গ্রামের বাসিন্দা। তার পিতা সবুর আলী এবং মাতা পারুল বেগম। অভিযান পরিচালনাকালে আসামীর কাছ থেকে বুপ্রেনরফিন হাইড্রোক্লোরাইডযুক্ত ৯ অ্যাম্পুল লিজেসিক ইনজেকশন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের ট্রাস্কফোর্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category