• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

নাচোলে কৃষক বেশে ফিল্মি স্টাইলে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ। / ৮১ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কৃষক বেশে ফসলি মাঠে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৫ জুলাই) বিকেল ৬টা ৩৫ মিনিটে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার রাওতা গ্রামের একটি ফসলি মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন সুশিল (পিতা: মৃত শুকান্ত), গ্রামের বাড়ি রাজবাড়ী হাট টাওয়ারপাড়া, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
পুলিশ জানায়, নাচোল থানার এসআই (এএসআই) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কৃষক বেশে আত্মগোপনে থাকা ওই আসামিকে আটক করেন। তিনি সেশন মামলা নং-৭৩/১৮ ও জিআর মামলা নং-৫৫/১৭ (নাচোল)-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ২০ ও ২২(গ) ধারার মামলায় আদালত কর্তৃক ২ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নাচোল থানা পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category