• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু

শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৬৭ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮৫ জন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণের জন্য রাষ্ট্রীয় সফরে ইরানে থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা সাদিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি বাবুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভা শাখার সেক্রেটারি ও মেয়র প্রার্থী আব্দুর রউফ, দুর্লভপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা মানিকুজ্জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category