• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

নওগাঁয় শিশুকে ধর্ষণ সিএইচসিপি আটক

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
Oplus_131072

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে গিয়ে ৩য় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার মহাদিঘী গ্রামের একটি কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমান সুজাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আটককৃত আতিকুর রহমান সুজা মহাদিঘী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও মহাদিঘী গ্রামের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (CHCP) হিসেবে দায়িত্বরত ছিলেন। 
জানা যায়, ভুক্তভোগী ওই শিশুর বাবা-মা ঢাকার একটি গার্মেন্টসে কাজ করে সেখানে সে তার মা-বাবার সাথে ঢাকায় থাকতো। গত ঈদে তার মা-বাবা বাড়িতে এসে তাদেরকে তার দাদা দাদির কাছে রেখে যান। এরইমধ্যে গত মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টার দিকে ওই শিশু তার ছোট ভাইকে সাথে নিয়ে স্থানীয় মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে যায়। ওই সময় ক্লিনিকে সিএইচসিপি হিসেবে দায়িত্বরত আতিকুর রহমান সুজা কৌশলে তার ছোট ভাইকে কক্ষের বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয় এবং তাকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। এরপর বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেয়। বাড়িতে ফিরে ভুক্তভোগী শিশুটি পরিবারের লোকজনের কাছে পুরো ঘটনা খুলে বলে। এর পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আত্রাই থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযানে চালিয়ে পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকড়া গ্রাম থেকে অভিযুক্ত আতিকুর রহমান সুজাকে আটক করে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে গতরাতে আসামিকে আটক করে। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আটককৃতকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category