• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ইউপি নির্বাচন ঘিরে বদলগাছীর ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতের প্রার্থী ঘোষণা মেম্বার পদে রাজেক রেজভীর নাম প্রকাশ চৌকস এসআই রূপন কুমার সরকারের নেতৃত্বে ৪৮ ঘণ্টায় চুরি যাওয়া মালামাল উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিরামপুরে ইউএনও’র স্বাক্ষর জাল করে ভোটার হওয়ার চেষ্টায় আটক-২ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। গাজীপুরে ৯ কেন্দ্রে স্বস্তিতে ৯ হাজার ৫৮০ পরীক্ষার্থী। সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ/বিএসএস পরীক্ষা। উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন, উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের কথা বললেন মনিরুল হাসান বাপ্পী ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বিগত দুই মাস আগে নাচোল মধ্যবাজার বাবুর বাড়ি চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার ও চোর গ্রেপ্তার করেছেন নাচোল থানা পুলিশ। খুতবায় তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তোপের মুখে ইমামের পদত্যাগ

আদমদীঘিতে বিশেষ বরাদ্দে বিভিন্ন উপকরণ বিতরণ করলেন এমপি মহিত তালুকদার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে এডিপি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও মানবিক সহায়তার আওতায় স্থানীয় সংসদ সদস্যর বিশেষ বরাদ্দে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্ত্বরে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার প্রধান অতিথি হিসাবে এডিপির আওতায় ১৬টি সেলাই মেশিন, ১৬ টি বাইসাইকেল, ১২ টি টিউবওয়েল, ৪৮ বান্ডিন ঢেউটিন, ৪০টি ফুটবল, ৭৫ টি স্প্রে মেশিন, ২টি ক্যারাম, ১৯৩ ফিট পিআইসি পাইপ, ৫০০ টি বৃক্ষের চারা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৬ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান এবং মানবিক সহায়তায় ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬৭ জনকে নগদ ৪ লাখ টাকা ও ৪০০ জনকে ৩ মে.টন চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোস্তাকিন তালুকদার, কৃষি অফিসার রবিউল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্মেদ, প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category