• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

নওগাঁ সীমান্তে ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার, মালিক শনাক্ত হয়নি।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি। / ১০৯ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

সোমবার (২৯ জুন ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে ১৬ বিজিবির অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলীর নেতৃত্বে জলশুকা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ১৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিল সাপাহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, মাদক ও গরু পাচারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তিনি সীমান্ত এলাকায় অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category