শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারে এস জামান টাওয়ার ভবন থেকে পড়ে আকাশ (২২) নামে এক যুবকের মৃ*ত্যু হয়েছে।
তিনি পৌর এলাকার চারারবন মহল্লার বাসিন্দা জুয়েল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাতে কুলিয়ারচর মডেল মসজিদে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আকাশ মসজিদের এসির পাইপ ও বিদ্যুতের তার চুরি করেন। এ সময় স্থানীয়দের হাতে ধরা পড়লে তিনি সেখান থেকে পালিয়ে যান।
পরে তিনি কুলিয়ারচর বাজারের জামান টাওয়ারে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন বলে স্থানীয়রা দাবি করেন। একপর্যায়ে ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।