• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

বজ্রপাতে নিহত পরিবারকে সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা,

কার্যনিবাহী সম্পাদক মোছাঃ আছমা আক্তার আঁখি, / ১০৬ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

কার্যনিবাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আঁখি,

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত ওই এলাকার কেরামত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহাদাত ট্রাক্টরের সহকারী হিসেবে কাজ করতেন। বিকেলে তিনি ট্রাক্টরচালকের সঙ্গে ফসলি জমি থেকে ভুট্টা পরিবহনের কাজে নিয়োজিত ছিলেন। এ সময় ট্রাক্টরের চাকা নরম মাটিতে আটকে গেলে সেটি তোলার জন্য প্রয়োজনীয় বেলচা আনতে বাড়িতে যান তিনি। বেলচা নিয়ে ঘটনাস্থলে ফেরার পথে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার পর নিহতের পরিবারের খোঁজখবর নিতে সেখানে যান পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা সুলতানা।
এ সময় তিনি প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ।
বর্ষা মৌসুমে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। খোলা মাঠে কাজ করার সময় আবহাওয়ার অবস্থা সম্পর্কে সচেতন থাকতে হবে। আমরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ১নং অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আবু মায়েদ সরকার মুকুট বলেন, শাহাদাতের অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক।
আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category