• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

নওগাঁয় ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন দিগন্ত

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ১১৫ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন, শুরু ক্যাশলেস ক্যাম্পেইন

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে নওগাঁ শহরের দয়ালের মোড়ে আধুনিক সেলফ সার্ভিস সেন্টার চালু করেছে Pubali Bank PLC। একই সঙ্গে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন, যার মাধ্যমে গ্রাহকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত করা হচ্ছে।

মঙ্গলবার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক এএসএম রায়হান শামীম। তিনি ফিতা কেটে সেলফ সার্ভিস সেন্টার ও ক্যাশলেস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান, বগুড়া অঞ্চলের বিভিন্ন শাখা প্রধান, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে ক্যাশলেস ব্যাংকিং শুধু আধুনিকতার প্রতীক নয়; এটি নিরাপদ, দ্রুত ও ঝামেলামুক্ত লেনদেনের কার্যকর মাধ্যম। সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এবং গ্রাহকদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে অভ্যস্ত করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দুই দিনব্যাপী ক্যাম্পেইনে গ্রাহকদের মোবাইল ব্যাংকিং, কিউআর কোডের মাধ্যমে মূল্য পরিশোধ, এটিএম বুথ ও সেলফ সার্ভিস ব্যাংকিং ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি আগ্রহী গ্রাহকদের জন্য তাৎক্ষণিকভাবে বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা এবং ফ্রি ডেবিট কার্ড প্রদানের সুবিধাও রাখা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে নওগাঁর গ্রাহকদের মধ্যে ডিজিটাল লেনদেনের ব্যবহার আরও বৃদ্ধি পাবে এবং নগদবিহীন অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category