• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Headline
ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত

কালীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ আটক ১, পলাতক ২

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার। / ১৫০ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬
Oplus_131072

:মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপারা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মোঃ আওলাদ হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় আরও দুইজনকে আসামি করা হলেও তারা বর্তমানে পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার সাতানীপারা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃত আওলাদ হোসেনের বসতবাড়ির টিনশেড বারান্দার একটি কক্ষ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ হাজার ৫০০ টাকা এবং গাঁজার মূল্য প্রায় ১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পলাতক আসামিরা হলেন সাখাওয়াত হোসেন (৩৫) ও নাইবুর রহমান (২৫)। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর কালীগঞ্জ থানার এসআই মোঃ রিয়াদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত করছেন এসআই মোঃ ইব্রাহীম শেখ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, “ঘটনার বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামি আওলাদ হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category