• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে তেল নিতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১ মহাদেবপুরে কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার নওগাঁয় তিন থানায় পৃথক মাদকবিরোধী অভিযান: মদ, ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ৪ ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম মহোদয়ের হাতে ভাত খেলেন কুলিয়ারচরের ইনু মিয়া রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত।

নিয়ামতপুরে তেল নিতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ / ২৭ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ফিলিং স্টেশনে দায়িত্বরত এক পুলিশ সদস্যের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দেলোয়ার হোসেন ডেভিড (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার গাবতলি এলাকার ইসলাম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আটক দেলোয়ার হোসেন গাবতলি এলাকার সাইদুর হোসেনের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, পেট্রোল ও অকটেন সরবরাহে শৃঙ্খলা বজায় রাখতে ফিলিং স্টেশনে পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। এ সময় দেলোয়ার হোসেন তার ব্যবহৃত মোটরসাইকেল মূল সড়কে দাঁড় করিয়ে রাখলে যানজটের সৃষ্টি হয়। দায়িত্বে থাকা উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান যানজট নিরসনের স্বার্থে মোটরসাইকেল সরিয়ে নিতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে নির্দেশ অমান্য করেন।

একপর্যায়ে দ্বিতীয়বার সরিয়ে নিতে বললে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং এএসআই সিদ্দিকুর রহমানের পরিহিত পুলিশ ইউনিফর্ম ছিঁড়ে ফেলে কিল-ঘুষি মারেন। পরে উপস্থিত অন্যান্য চালকরা এগিয়ে এসে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করেন।

আহত এএসআই সিদ্দিকুর রহমান প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে থানায় মামলা দায়ের করেছেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category