• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে তেল নিতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১ মহাদেবপুরে কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার নওগাঁয় তিন থানায় পৃথক মাদকবিরোধী অভিযান: মদ, ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ৪ ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম মহোদয়ের হাতে ভাত খেলেন কুলিয়ারচরের ইনু মিয়া রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত।

কয়রায় ঘাতক ট্রাক কেড়ে নিল ভ্যান চালকের প্রান

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ- / ৩৪ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ-
খুলনার কয়রায় তরমুজবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মজিবার মোড়ল (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

সোমবার(১৩ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার নারায়নপুর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মজিবার মোড়ল উপজেলার বগা গ্রামের আবুল কাশেম মোড়লের পুত্র। তিনি ঐ গ্রামেই বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, তরমুজবাহী ট্রাকটি নারায়নপুর বাজারের দিক হতে কয়রা সেতুর দিকে যাওয়ার সময় বিপরিত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ভ্যানচালক ছিটকে সড়কের উপর পড়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন ট্রাকটি আটকে রেখেছেন। স্থানীয় ইউপি সদস্য এসএম বনিউল ইসলাম জানান, ভ্যানচালক মজিবার মোড়ল তার নিজের রোজগারেই সংসার চালাতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন তিনি।

আমাদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category