• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
শ্রীপুর পৌর ৪নং এবং ৯নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারীর মতবিনিময় সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু সান্তাহার ফুসওয়ালী জামে মসজিদে সোলার প্যানেলের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৩২৩ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুত্ব আহত হয়েছেন।
নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও তার ভাতিজা একই গ্রামের হাজি হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। আহত ব্যক্তি একই গ্রামের ফজলুল প্রামাণিকের ছেলে মিজু আহম্মেদ (২৪)।
শনিবার সকাল ৮টার দিকে বগুড়া-নওগাঁ মহা-সড়কের আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকা রোডের বড় আখিড়ার মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আদমদীঘি থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ থেকে একটি সিএনজিনচালিত অটোরিকশা যোগে তিন যাত্রী নিয়ে মান্দা উপজেলার দেলুয়াবাড়ী হাটে কচু বীজ কেনার জন্য যাচ্ছিলেন। প্রচণ্ড কুয়াশায় ঢাকা ছিল সড়ক।
অটোরিকশাটি আদমদীঘির বড় আখিড়া মোড় নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা নওগাঁগামী অজ্ঞাত একটি বাস অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লা নিহত ও মিজু আহমেদ আহত হন।
দুর্ঘটনায় খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে আদমদীঘি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের আত্মীয়রা মামলা না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category