• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

আন্তঃনগর নীলসাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত;সান্তাহারে শতাধিক যাত্রী আহত

আদমদীঘি.(বগুড়া) প্রতিনিধি: / ২১৯ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আদমদীঘি.(বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন ষ্টেশনের অদুরে বাগবাড়ি গ্রামের নিকট ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে শতাধিক যাত্রী আহত হয়েছে। আহতদের নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে নওগাঁ, আদমদীঘি, বদলগাছি ও আক্কেলপুর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নিয়েছে। প্রায় শতাধিক যাত্রীকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার দুপুর আড়াই দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঢাকা, রাজশাহী ও খুলনার সাথে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকেল ৫ টা পযন্ত ঘটনাস্থলে রেলওয়ের কোন উদ্ধারকারী ট্রেন পৌছায়নি।
সান্তাহার রেলওয়ে ষ্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াই আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন সান্তাহার ষ্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি ষ্টেশন থেকে তিন কিলোমিটার দুরে বাগবাড়ি গ্রামের নিকট পৌঁছলে বিকট শব্দে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের ছাদে থাকা শতাধিক যাত্রী ছাদ থেকে ছিটকে লাইনের পাশে পড়ে । এ সময় ইঞ্জিন চালু রেখে ট্রেনের চালক ও সহকারি চালক পালয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, রেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌছেন। রেলওয়ের সান্তাহার রেলওয়ে স্টেশনে জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর (জেটিআই) হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে রেল লাইনের মেরামত কাজ চলছিল। সে অনুযায়ী মেরামত কাজে নিয়োজিত কর্মিরা ঘটনাস্থলের দুরে লাল পতাকা টাঙিয়ে রাখেন । কিন্তু ট্রেনের ইঞ্জিনে অতিরিক্ত যাত্রী থাকায় চালক লাল পতাকা দেখতে না পেয়ে ট্রেন চালিয়ে যেতে থাকলে ওই দুর্ঘটনা ঘটে । তিনি আরও বলেন, রেলওয়ে উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে এবং দ্রত রিলিফ ট্রেন পাঠানোর অনুরোধ করা হয়েছে । এ সংবাদ পাঠানোর সময় পর্যন্ত ঘটনাস্থলে কোন উদ্ধারকারী ট্রেন পৌছায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category