• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline
নওগাঁ সদরে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী: সমস্যার কথা শুনলেন এমপি জাহিদুল ইসলাম ধলু আটোয়ারী উপজেলা হলরুমে এসএসসি পরীক্ষা প্রস্তুতিমূলক সভা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদের সমর্থনে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় মগরাহাট পশ্চিমে নওগাঁয় ভুয়া ‘প্লাটিনাম কয়েন’ প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ২টি নকল কয়েন পঞ্চগড়ে ওয়ার্ড সভা সম্পর্কে ধারণা নেই কারোর, কাগজে-কলমেই সীমাবদ্ধ কার্যক্রম তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ, সাংবাদিকদের অনুষ্ঠান বয়কট আগামী কাল, তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদের সমর্থনে রোড শো মগরাহাট পশ্চিমে, তার আগে উৎসবের মেজাজে দলীয় নেতা ও কর্মীরা গাজীপুরের শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বকশীগঞ্জে ১,২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ধানের বীজ ও সার বিতরণ।

আনুষ্ঠানিকতা ছাড়াই নতুন বই পেল গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলায় জেলা প্রশাসকের অধীনে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে অন্যান্য বছরের মতোই ৩ দিনের রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে আনুষ্ঠানিকতা ছাড়াই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে ৩য় শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলেদেন।
নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা জানায়, নতুন বই হাতে পাওয়ায় তারা নতুন বছরে পড়ালেখা নিয়ে আরও মনোযোগী হতে পারবে। শিক্ষকদের পক্ষ থেকেও নতুন বছরে শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category