নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খোরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারি কলেজের (অবসরপ্রাপ্ত) অফিসার ইনচার্জ হাফিজুর রহমান। বক্তব্যের মাঝে তিনি বলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে, বিশেষ ক্লাস শুরু করেছেন, এটি নিরাপদের মধ্যে ভালো রেজাল্টের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য আমি বলবো যে, তিনি যেন, এই বিশেষ ক্লাসটি ধরে রাখতে পারেন এই কামনা করি।
সমাবেশে স্বাগতম বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম। তিনি বলেন শিক্ষার্থীদের লিখা পড়ার মান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি নিজেই প্রতিদিন প্রতিটা ক্লাস নিয়ে থাকি। পাশাপাশি ভালো ও রেজাল্ট এবং ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে অর্ধবার্ষিক পরিক্ষার পর থেকে, ছুটির পর একটি বিশেষ ক্লাস শুরু করা হয়েছে। এতে করে কতটুকু লিখাপড়ার মান উন্নয়ন করতে পেরেছি সেটা ছাত্রী ও তার অভিভাবকরাই বলতে পারবেন।
সমাবেশে অভিভাবকরা বলেন যে, আমাদের মেয়েরা আগে ভালো লিখাপড়া করতে পারতো না। বাড়িতেও লিখাপড়ার প্রতী মনোযোগ ছিলনা। স্কুলে বিশেষ ক্লাস শুরু করার পর থেকে এখন বর্তমানে অনেক মনোযোগী হয়ে পড়েছেন। বাড়িতে পড়তে বসার কথা আর বলতেই হয় না। তারা নেজেরাই পড়া নিয়ে ব্যস্ত থাকে। এতে করে আসা করছি যে, আগামীতে পরিক্ষার রেজাল্ট অনেক ভালো করবে বলে আমরা আশাবাদী। তাই প্রধান শিক্ষককে বলবো যে, আপনি পড়া লিখার পাশাপাশি যে বিশেষ ক্লাসটি চালু করেছেন সেটি অবশ্যই চালু রাখবেন। এটা আমাদের পক্ষ থেকে আপনার কাছে জোর দাবি রইলো।
পাশাপাশি সূধীজনরাও বিশেষ ক্লাসটি ধরে রাখতে প্রধান শিক্ষককে উদ্বুদ্ধ করেন।
এসময় সাংবাদিক নুরুল ইসলাম বাবু, অলিউল হক ডলার ও মনিরুল ইসলাম শিক্ষার গুণগত মান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সুদৃষ্টি কামনা করেন।