• বুধবার, ১৩ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline
সরিষা’বাড়ীতে পুলিশের অভিযানে ৫২ পিস ইয়া’বাসহ তিন মাদক বিক্রে’তা গ্রেফতার। বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ৪ মাসের কারাদণ্ড সান্তাহারে সংস্কারহীন সংকীর্ণ রাস্তায় চরম ভোগান্তিতে প্রতিবন্ধী ও অসুস্থ মানুষ ৫৯ বিজিবির ভোলাহাট সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং নেশাজাতীয় ট্যাবলেট এর বিশাল চালান জব্দ পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন কারিকে অর্থদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ; নেই প্রধান ৬ কর্মকর্তা   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪ টি ভারতীয় গরু জব্দ জামালপুরের বকশীগঞ্জে নতুন সাংবাদিক সংগঠন “প্রেসক্লাব বকশীগঞ্জ”-এর ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

অফিস সময় মানছেন না আদমদীঘির বেশির ভাগ কর্মকর্তা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ৩৭৭ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস   কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা মানছেন না   বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বেশি কিছু   কর্মকর্তা-কর্মচারী। অফিসের ঝাড়ুদার ও অফিস সহকারীরা সকালে অফিস খুললেও সময় মত কর্মকর্তাদের দেখা মিলেনি। তাদের নিজেদের খেয়াল খুশি মতো তারা অফিসে আসেন ও চলে যান। গত রোববার ও সোমবার (৮ ও ৯ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে এমন চিত্র দেখা যায়। অথচ রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসে থাকার বাধ্যবাধকতা রয়েছে। অনেকেই এক থেকে দেড় ঘণ্টা দেরিতেও অফিসে আসতে দেখা গেছে। আবার অফিস সময় শেষ হওয়ার আগেই চলে যান। কারণ জানতে চাইলে নানা অজুহাত হাজির করা হয়। তবে আদমদীঘিতে নজরদারি ও জবাবদিহিতার অভাব রয়েছেন বলে মনে করছেন এলাকার সচেতন মহল। 
গতকাল সোমবার (৯ মার্চ) সকাল থেকে সরেজমিনে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে দেখা যায়, অফিস কক্ষ খোলা থাকলেও সকাল পৌনে ১০টা পর্যন্ত অফিসে আসেননি উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন। এমনকি মৎস্য অফিসের কোন স্টাফকে অফিসে লক্ষ্য যায়নি। কিছুক্ষন অপেক্ষার পর সকাল পৌনে ১০ টার সময় দেখা মেলে মৎস্য অফিসের অফিস সহকারি আব্দুল হালিমের সাথে। তিনিও সৎস্য কর্মকর্তার সোমবারের ছুটি ব্যাপারে জানেন না। এ বিষয়ে মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন বলেন, আমি ৮ তারিখ রোববার ছুটি নিয়েছি। কিন্তু পর দিন সোমবার সকাল ১০টা পর্যন্ত অফিসে উপস্থিত না হওয়া ব্যাপারে   জানতে চাইলে তিনি বলেন, আমি আজও সরকারি   ছুটিতে রয়েছি। তবে ৯ মার্চ সোমবারের মৎস্য কর্মকর্তার ছুটি ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার   অবগত নয় বলে জানান। পরে মৎস্য কর্মকর্তা নাহিদ   হোসেনের মুঠোফোনে পুনরায় ফোন দিয়ে জানতে   চাইলে তিনি গণমাধ্যম কর্মীর সাথে রাগন্বিত স্বরে বলেন আরে ভাই আমি কি উপজেলা নির্বাহী অফিসারের   কাছে থেকে ছুটি নেই নাকি। আমি ছুটি নিলে উর্দ্ধতন মৎস্য কর্মকর্তার নিকট থেকে নিবো। তবে বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা মাছুদুল হাসান আদমদীঘি মৎস্য   কর্মকর্তা নাহিদ হোসেনের ৯ তারিখ সোমবারের ছুটি ব্যাপারে কিছুই জানানে না এমনটিই জানিয়েছেন। এদিকে মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন বলেন আমি রংপুর থেকে আজ সোমবার দুপুরের মধ্যে আদমদীঘি পৌছবো। আগামী কাল আপনি অফিসে আসেন আপনার সাথে কথা বলবো। এছাড়া উপজেলা   পরিসংখ্যান কর্মকর্তা লায়লা আরজুমান বানু, তথ্য   সেবা কর্মকর্তা শিউলি বেগম সঠিক সময়ে কোন দিন অফিসে উপস্থিত হয় এমন তথ্য জানা গেছে। এ ব্যাপারে তাদের কাছে জানতে চাইলে তারা কোন সদত্তোর দিতে পারেনি। মৎস্য অফিসের অফিস সহকারী কাম   কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল হালিম জানায়, বাসায় ছোট ছেলে মেয়ে আছে তো তাই আসতে একটু দেরি হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সবাইকে সকাল ৯ টা থেকে বিকেলে সাড়ে ৩টা পর্যন্ত অফিসে থাকতে হবে। আর এটা প্রত্যেক দপ্তরকে আমরাও অবহিত করেছি। প্রতিটি দপ্তরের ঊর্ধ্বতন   কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। আমরা বিষয়টি আবারও জানিয়ে দিয়ে সতর্ক করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category