• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

“পটিয়ায় অবৈধ ফুলকলি ফ্যাক্টরির বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়—এমপির নির্দেশও অমান্য!”

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি। / ১৬৮ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন ইউনিয়নে আরকান সড়কের পাশে নাইখাইন কৃষি উচ্চ বিদ্যালয় ও জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সংলগ্ন এলাকায় অবস্থিত একটি অবৈধ ফুলকলি ফ্যাক্টরি থেকে প্রতিদিন বিষাক্ত বর্জ্য ও কাদাযুক্ত পানি খাল-বিলে ফেলায় মারাত্মক পরিবেশ দূষণ সৃষ্টি হয়েছে। চারদিকে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী।
নাইখাইন, উজিরপুর, আমজুরহাট ও গৈড়লা এলাকার মানুষ গত দুই বছর ধরে এই ফ্যাক্টরি বন্ধ বা উচ্ছেদের দাবিতে আন্দোলন করলেও এখনো মেলেনি কোনো প্রতিকার। প্রশ্ন উঠেছে—কার খুঁটির জোরে চলছে এই অবৈধ কারখানা?
গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সরেজমিনে পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম-১২ আসনের সাংসদ এমানুল হক এনাম দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রশাসনকে।
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। আজ ৭ মার্চ ২০২৬ বিকেলে জাতীয় অনুসন্ধানী দৈনিক অপরাধ দমন পত্রিকা ও জি বাংলা২৪টিভি প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে দেখেছেন—আগের মতোই চলছে ফ্যাক্টরির কার্যক্রম, ছড়ানো হচ্ছে বিষাক্ত বর্জ্য।
এলাকাবাসীর প্রশ্ন—প্রশাসনের নির্দেশের পরও কেন বন্ধ হচ্ছে না এই অবৈধ ফ্যাক্টরি? পরিবেশ ধ্বংসের দায় নেবে কে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category