• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে তেল নিতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১ মহাদেবপুরে কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার নওগাঁয় তিন থানায় পৃথক মাদকবিরোধী অভিযান: মদ, ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ৪ ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম মহোদয়ের হাতে ভাত খেলেন কুলিয়ারচরের ইনু মিয়া রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু। বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত।

কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ পনির খন্দকার। স্টাফঃরিপোর্টার। ০১৭৭৪৭৭৭৭১২ / ২৪৪ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ পনির খন্দকার।
স্টাফঃরিপোর্টার।
০১৭৭৪৭৭৭৭১২

গাজীপুরের কালীগঞ্জে থানা পুলিশের রাত্রিকালীন কিলো-৫ ও যৌথবাহিনী মাদক বিরোধী বি শেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ২২০ টাকা সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) গভীল রাতে কালীগঞ্জ থানার রাত্রিকালীন কিলো-৫ ও যৌথবাহিনী কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকাস্থ সেভেন রিংস সিমেন্ট কোম্পানির ৬নং গেইট সংলগ্ন গোদারাঘাট রোডের পাকা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ২২০ টাকা সহ ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দেওপাড়া গ্রামের কবির মিয়ার ছেলে আল-আমিন (৩১), আনোয়ার হোসেনের ছেলে আবিদ হাসান (৩১) আব্দুল বাতেনের ছেলে সিয়াম আহমেদ (২১)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক) ধারায় কালীগঞ্জ থানায় ১৭(২)২৬ নং মামলা রুজু করা হয়। বুধবার দুপুরে আসামীদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। দুপুরে আসামীদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category