• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

হোল্ডিং ট্যাক্স বকেয়া পৌরকর আদায়ে কুলিয়ারচরে সপ্তাহব্যাপী মেলার উদ্যোগ: সাংবাদিকদের সাথে মতবিনিময়

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কুলিয়ারচর পৌরসভার বকেয়া পৌরকর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী এক বিশেষ মেলার আয়োজন করা হতে যাচ্ছে।

এ উপলক্ষে আজ ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩ ঘটিকার সময় কুলিয়ারচর পৌরসভা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর পৌরসভার প্রশাসক মো: ইয়াসিন খন্দকার।

অবহিতকরণ সভায় পৌর প্রশাসক জানান, পৌরসভার উন্নয়নমূলক কাজ সচল রাখা এবং নাগরিক সেবা আরও বেগবান করার লক্ষ্যে বকেয়া কর আদায় করা জরুরি। নাগরিকদের ওপর বাড়তি চাপ না দিয়ে উৎসবমুখর পরিবেশে কর পরিশোধের সুযোগ করে দিতেই এই মেলার পরিকল্পনা করা হয়েছে

বকেয়া পৌরকর আদায় এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও
মেলা চলাকালীন করদাতাদের জন্য বিশেষ ছাড় বা প্রণোদনার বিষয়ে আলোচনা করা হয়।

পৌর প্রশাসক মো: ইয়াসিন খন্দকার সাংবাদিকদের বলেন,
“পৌরসভা আপনার, আমার—সবার। সঠিক সময়ে পৌরকর পরিশোধ করা নাগরিক দায়িত্ব। আমরা চাই নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে মেলায় এসে তাদের বকেয়া পরিশোধ করুক। এই বার্তাটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করছি।”
সভায় উপস্থিত সাংবাদিকরা মেলার প্রচার এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় পৌরসভার অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category