• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
হাটহাজারীতে উপজেলা প্রশাসনের অভিযান: কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার। কুলিয়ারচরে নাইট রোস্টার পদ্ধতিতে ২৪ ঘণ্টা খোলা থাকবে ফার্মেসি অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে দিশেহারা ব্যবসায়ীরা: ইজারাদারের বিরুদ্ধে তদন্তের দাবি প্রতিবন্ধীর দোকান দখলে দলীয় কার্যালয়: ৬ মাসেও কার্যকর পদক্ষেপ নেই পঞ্চগড় আটোয়ারীতে চা বাগানে চা-পাতা কাটার সময় বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের পরিবারের কান্না’র আহাজারি পটিয়ায় নিরীহ সিএনজি চালক কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি! পঞ্চগড়ে তৃতীয় শ্রেণী শিক্ষার্থীকে শ্রীলতা হানির ঘটনায় প্রধান শিক্ষক জনতার হাতে অবরোধ , চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন আদমদীঘিতে নিখোঁজ মেয়েকে পেতে গৃহবধূকে চাপ; পরে সংঘবদ্ধ ধর্ষণ চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা

হাটহাজারীতে উপজেলা প্রশাসনের অভিযান: কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার।

আবুল কাশেম চট্টগ্রাম। / ১১ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

আবুল কাশেম চট্টগ্রাম।

হাটহাজারী, ২৭ এপ্রিল ২০২৬: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবৈধ দখলমুক্তকরণে অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
উপজেলার রহুল্লাপুর মৌজার সাত্তারঘাট ব্রিজ সংলগ্ন সড়কের পাশের সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে সোমবার (২৭ এপ্রিল) এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
অভিযান চলাকালে সরকারি জমিতে নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ সময় প্রশাসনের উপস্থিতিতে দখলমুক্ত করা জমির বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানা যায়।
এছাড়াও, পাশ্ববর্তী আরও কিছু অবৈধ স্থাপনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category