• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সান্তাহারে বেডোর বাজেট ও পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মী সম্মেলন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১৩৩ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডো’র (BEDO) উদ্যোগে বাজেট ও পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলা সান্তাহার পৌর শহরের বিনোদন কেন্দ্রের হীরাঝিল কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়।
বেডোর নির্বাহী পরিচালক ডাক্তার তাসনিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেডোর কার্য নির্বাহী কমিটির সাধারণ সদস্য সায়েদা খানম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ, লেখক ও গবেষক ড. মোস্তাফিজুর রহমান, বেডোর পরিচালক (কার্যক্রম) আতোয়ার হোসেন, উপ পরিচালক (অর্থ ও হিসাব) আবু রায়হান মোহাম্মদ আব্দুল হাই , সিনিয়র সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) রওশন আবু আল ফারহান, মহা ব্যবস্থাপক (অডিট ও কমপ্লায়েন্স) হারুন আল মামুন, স্মার্ট প্রজেক্টের পিএম আব্দুর রাজ্জাক, বেডোর ম্যানেজার (প্রোগ্রাম এন্ড প্রজেক্ট) সানোয়ার হোসেন প্রমুখ।
সম্মেলনে সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা অংশ গ্রহণ করেন। নতুন অর্থ বছরের বাজেট, কর্মপরিকল্পনা, প্রকল্প বাস্তবায়নের কৌশল, সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তব্য শেষে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্ট ও প্রোগ্রামের কর্মকাণ্ড নিয়ে সংশ্লীষ্ট কর্মকর্তারা প্রেজেন্টেশন দেন। এরপর সেরা কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়। বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন বিহঙ্গ শিল্পী গোষ্ঠী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category