• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

সান্তাহারে চলছে বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিং; অতিষ্ঠ সর্বশ্রেণী পেশার মানুষ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ৫৭ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিদুৎ এর ঘন ঘন লোডশেডিং এ চরম ভোগান্তিতে পড়েছে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের প্রায় ৫০ হাজার গ্রাহক। কেন এই ঘন ঘন লোডশেডিং চলছে এ প্রশ্ন ও ঘুরপাক খাচ্ছে মাঠে, ঘাটে, হোটেল, রেস্তোরাঁসহ সমস্ত এলাকায়। বিদ্যুতের ঘাটতি নাকি? বিদ্যুৎ বিভাগের ভিতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সরকারের দোষরেরা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে কি না সেটা ক্ষতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
ভুক্তভোগী মুনসুর আলী, শফির উদ্দিন, জুয়েল রানা, আশরাফুল ইসলাম, আমিনুল ইসলামসহ অনেকেই জানিয়েছেন গত এক সপ্তাহ ধরে সান্তাহার বিদুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র এলাকায় দিনে এবং রাতে ঘন ঘন লোডশেডিং চলছে। এতে চরম ভাবে ভোগান্তির শিকার হচ্ছে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে প্রায় ৫০ হাজার গ্রাহক। এক ঘন্টা পর পর লোডশেডিং চলছে। দিনে এবং রাতে এই ঘন ঘন লোডশেডিং এর কারনে অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পরেছে সব বয়সী মানুষ। বিশেষ করে শিশু ও অসুস্থ রোগীদের নিয়ে পরিবারের লোকজনকে চরম দুর্ভোগে পরেছে। তারা আরও বলেন কেন ঘন ঘন লোডশেডিং চলছে বিদ্যুৎ এর ঘাটতি নাকি ভিতরে থাকা ফ্যাসিষ্ট সরকারের দোসররা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে সেটা ক্ষতিয়ে দেখতে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবী জানায়।
এ বিষয়ে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উজ্জল আলী জানান, বিদ্যুৎ এর ঘাটতি রয়েছে। আমরা চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাচ্ছি। তবে এ সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে বলে আশা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category