• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

সান্তাহারে আহত সুব্রতের শরীরে ১৭২ সেলাই ; হামলাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী    

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : / ২৮৪ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে টাকা চেয়ে না পাওয়ায় চলন্ত মোটরসাইকেলে হামলা চালিয়ে সার্জিক্যাল ব্লেডের আঘাতে সুব্রত মহোন্ত (৪০) নামের ব্যক্তিকে হত্যার চেষ্টা করা হয়। তবে তিনি প্রাণে বেঁচে গেলেও শরীরের বিভিন্ন স্থানে ১৭২ টি সেলাই দিতে হয়েছে তাঁর। শুক্রবার সকালে তিনি হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। এ ঘটনায় গত মঙ্গলবার আদমদীঘি থানায় তার মা অঞ্জলী রানী বাদী হয়ে প্রতিবেশি মৃত গোপাল চন্দ্র সরকারের ছেলে মিঠু সরকার (৪০) ও  মৃত বিকম সরকারের ছেলে প্রসেঞ্জিৎ সরকারের (৩৭) নামে মামলা করেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ী এলাকার বাসিন্দা সুব্রত মহোন্ত। তার হবির মোড় এলাকায় ওয়ার্কশপের দোকান রয়েছে। অভিযুক্ত মিঠু সরকার ও প্রসেঞ্জিৎ সরকার তার প্রতিবেশি। এ কারনে মাঝে মধ্যে বিপদ আপদে পড়লে তারা সুব্রতের কাছে থেকে টাকা চেয়ে নিতেন। গত সোমবার সান্তাহার পুরাতন বাজারে সুব্রতের সাথে মিঠু সরকারের দেখা হলে ৫০০ টাকা চান। সুব্রত টাকা নেই বলা মাত্র তার মোটরসাইকেলে পুরো সীট সার্জিক্যাল ব্লেড দিয়ে কেটে ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি সুব্রত তার বাড়িতে জানাগে গেলে মিঠুর সাথে ধাক্কাধাক্কি ও প্রসেঞ্জিতের সাথে বাকবিতন্ডা হয়। পরের দিন গত মঙ্গলবার সকালে সুব্রত ওয়ার্কশপে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর ১০ মিটার সামনে যাওয়া মাত্র চলন্ত গাড়ির উপর প্রসেঞ্জিতের হুকুমে মিঠু সুব্রতকে হত্যার উদ্দেশ্যে সার্জিক্যাল ব্লেড দিয়ে এলোপাথারি ভাবে আঘাত করতে থাকে। এ সময় মাটিতে লুটিয়ে পড়লে স্থানিয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়। সেখানে শরীরের বিভিন্ন স্থানে ১৭২টি সেলাই দিতে হয়েছে।
এ ব্যাপারে সুব্রত মহোন্তের মা অঞ্জলী রানী বলেন, মিঠু ও প্রসেঞ্জিৎ জেলে থাকলেও তার মা, স্ত্রী ও বোন আমার পরিবারের সদস্যদের এখনো হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।
প্রতিবেশি নিলিমা বলেন, মিঠু ও প্রসেঞ্জিতের অত্যাচার বেড়ে গেছে। মিঠু এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত। সে চিহ্নিত অপরাধী। কিন্তু জেলে গেলেও কয়েকদিন পরই ছাড়া পায়। এবার আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ হোসেন জানান, ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়। বর্তমানে মিঠু ও প্রসেঞ্জিৎ দুইজনই জেল হাজতে রয়েছে। তবে আহত সুব্রতের পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টি জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category