• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সাংবাদিকতার প্রেরণার বাতিঘর মইনুদ্দীন কাদেরী শওকতকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম / ৯৫ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম প্রেসক্লাবের উপদেষ্টা, প্রবীণ সাংবাদিক নেতা, বীর মুক্তিযোদ্ধা এবং সাপ্তাহিক ইজতিহাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মইনুদ্দীন কাদেরী শওকতের জন্মদিন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রামের দুই সাংবাদিক সংগঠন—চট্টগ্রাম সাংবাদিক অধিকার পরিষদ ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদ।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাব সংলগ্ন তাঁর কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা অনুষ্ঠানে সংগঠন দুটির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সাংবাদিকতার এই প্রাজ্ঞ ব্যক্তিত্বকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক অধিকার পরিষদের আহ্বায়ক ও দৈনিক অপরাধ দমন পত্রিকার ব্যুরো প্রধান মো. আজম খাঁন, সিএনটিভির চেয়ারম্যান ও দৈনিক একুশে বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. হাসানুল আলম, চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সভাপতি ও চট্টগ্রাম সংবাদ-এর সম্পাদক এম. এ. হান্নান রহিম, প্রতিদিন সময়-এর সম্পাদক মো. সোলাইমান, দৈনিক অপরাধ দমন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জমির উদ্দীন, দৈনিক একুশে বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. আকতার হোসেন, মো. বেলাল হোসেন, মো. রনি ইসলাম এবং দৈনিক অপরাধ দমন পত্রিকার ফটোসাংবাদিক তাসলিমা আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা বলেন, “মইনুদ্দীন কাদেরী শওকত শুধু একজন সম্পাদক নন, তিনি সাংবাদিকতার এক জীবন্ত প্রতিষ্ঠান। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর আপসহীন অবস্থান, সাহসী নেতৃত্ব এবং দীর্ঘ কর্মময় জীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

বক্তারা আরও বলেন, গণমাধ্যমের বিকাশ, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান চট্টগ্রামের সাংবাদিক অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্ব আগামী দিনের সংবাদকর্মীদের পথচলায় প্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকতার এ প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত কর্মময় জীবন কামনা করেন। একই সঙ্গে তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি দেশ, জাতি এবং গণমাধ্যমের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।

আন্তরিকতা, সৌহার্দ্য ও শ্রদ্ধায় ভরপুর এ আয়োজনের মাধ্যমে উপস্থিত সাংবাদিকরা তাঁদের ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করেন সাংবাদিকতার এই আলোকবর্তিকার প্রতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category