• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

সরিষাবাড়ীতে ধর্ষনের বিচার দাবীতে সংবাদ সম্মেলন

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি : / ৮৫ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে ধর্ষনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীর চাচা সুমন শেখ বলেন, গত ২১ শে মে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে আমার ভাতিজীকে নাহিদ ও তাদের সঙ্গীরা জোরপূর্বক ভাবে ভাটারা বাজারের উত্তরপার্শ্বে বিলপাড় নামক স্থানে নির্জন ঘরে নিয়ে যায়। পরে নাহিদ আমার ভাতিজীকে জোরপূর্বক ভাবে, ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে। পরে তার ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে নিকাহ নামায় স্বাক্ষর নেয়। স্বাক্ষর নেওয়ার পর নাহিদ শিমলা বাজার ইস্পাহানী আবাসিক এলাকাতে ভাড়াকৃত বাসার একটি কক্ষে আটকে রাখে।

পরে নাহিদ আমার ভাতিজীকে তার ইচ্ছার বিরুদ্ধে টানা ২ দিন একাধিকবার ধর্ষন করে উক্ত বিষয়ে কাওকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে আমাদের বাড়ীর পাশে ফেলে যায়। বিষয়টি জানার পর মেয়ের মা রোখসানা বাদী হয়ে ২৫ মে সরিষাবাড়ী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকে নাহিদসহ তাদের লোকজন আমাদেরকে বিভিন্নভাবে মামলা উঠিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করাসহ প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি-ধামকি দিচ্ছে। আমার ভীতিজীকে ধর্ষণকারী নাহিদসহ সকল আসামীদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category