• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

শ্রীরামপুর–খাওক্ষীর সড়ক বেহাল: দুর্ভোগে দুই ইউনিয়নের মানুষ, ঝুঁকিতে শিক্ষার্থীরা।

ঝালকাঠি প্রতিনিধি: / ২৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার মগর ইউনিয়নের শ্রীরামপুর বাজার থেকে খাওক্ষীর গ্রামের বটতলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াতকারী হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে পড়েছে, ফলে যান চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে গিয়ে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার কাজ হয়নি। এতে অটোরিকশা, ভ্যানসহ ছোট যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

শ্রীরামপুর এলাকার এক শিক্ষার্থী বলে, “প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাই। রাস্তার অবস্থা খুব খারাপ, সবসময় দুর্ঘটনার ভয় থাকে।

এক অটোরিকশাচালক বলেন, “গর্তের কারণে গাড়ি চালানো কঠিন হয়ে গেছে। এতে গাড়ির ক্ষতি হচ্ছে, যাত্রীদেরও ঝুঁকি বাড়ছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দুই ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ পথ হওয়ায় দ্রুত সংস্কার জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সড়কটি সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category