• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৫৬ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহরণের শিকার ১১ মাসের শিশু নাফিজকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সুজিআরা বেগম (৩৫) ও মানিকুজ্জামান (৩২) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকাল ১০:৪৫টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের বাসিন্দা মো: রুবেল হোসেনের ১১ মাস বয়সী শিশু নাফিজকে নিজ শয়নঘরে ঘুমন্ত অবস্থায় রেখে রান্নাঘরের কাজে যান তার মা নিপা খাতুন। দুপুর ১২:০০টার দিকে সন্তানকে ঘরে দেখতে না পেয়ে খোঁজখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে রুবেল হোসেন তার প্রতিবন্ধী ভাতিজী মোসাঃ শিরিন খাতুনের মাধ্যমে জানতে পারেন যে, সকাল ১১:০০টার দিকে শিশু নাফিজকে নিয়ে কেক কিনতে হাজারবিঘি বাজারে যাওয়ার পথে হাজারবিঘি চাঁদপুর ওয়াকতিয়া মসজিদের সামনে পাকা রাস্তার ওপর এক বোরখাপরা নারী শিশুটিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর দিন (২২ সেপ্টেম্বর) শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং- ৪০/৩৬৯) দায়ের করা হয়। মামলা দায়েরের পর চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই সৌরভ কুমার দত্ত তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২২ সেপ্টেম্বর মামলার প্রধান আসামী মোসাঃ সুজিআরা বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত সুজিআরা বেগমের দেওয়া তথ্য ও দেখানো মতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শিবতলা এলাকার মো: ইব্রাহিমের একটি ভাড়া বাড়ি থেকে অপর আসামী মো: মানিকুজ্জামানকে (৩২) গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে শিশু নাফিজকে (১১ মাস) সম্পূর্ণ সুস্থ ও অলৌকিকভাবে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোসাঃ সুজিআরা বেগম শিবগঞ্জ উপজেলার হাজারবিঘি গ্রামের মোঃ আবুল কাশেমের স্ত্রী এবং মো: মানিকুজ্জামান একই গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আসামীদের আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category