• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ হতে হবে: ফজলুল হক মিলন।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

বর্তমান যুগে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে কালীগঞ্জের নতুন প্রজন্ম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী আয়োজনে কালীগঞ্জ পৌরসভা, বাহাদুরশাদী ও জামালপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুল হক মিলন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জুগলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবন নির্মাণে মোট ব্যয় হয়েছে ১১ কোটি ২৬ লাখ ৯১ হাজার টাকা।
ফজলুল হক মিলন বলেন, শিক্ষা খাতের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নেও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী করে গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জলাশয়ে ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত
দিনের দ্বিতীয় পর্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।
বক্তারপুর ইউনিয়নের বেলাই বিলের (বেরুয়া ব্রিজ) অংশ, বেরুয়া এ. আর. খান উচ্চ বিদ্যালয় পুকুর, কালীগঞ্জ উপজেলা পরিষদ পুকুর, কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্বাটি দারুচ্ছুন্নাত এতিমখানা, কালীগঞ্জ কাচারির পুকুর/পৌরভূমি অফিস এবং তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এতিমখানার পুকুরে সর্বমোট ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
সংশ্লিষ্টরা জানান, জলাশয়গুলোতে পোনা মাছ অবমুক্ত করার ফলে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা বাড়বে।
দিনব্যাপী এসব কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাস্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
এ ছাড়া বক্তব্য দেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ্, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন স্বপন, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা প্রমুখ।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েল, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category