আকাশ সরকার:
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন দুরুলের মোড় সংলগ্ন একটি বাগানে আবারও জুয়ার বোর্ড পরিচালনার অভিযোগ উঠেছে মিলন শেখের বিরুদ্ধে। এ বিষয়ে সংবাদ প্রকাশ করাই সাংবাদিক আকাশ সরকারকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ।
সাংবাদিক আকাশ সরকারের অভিযোগ, মিলন শেখ তাকে হুমকি দিয়ে বলেন, “প্রায় ১০ বছর ধরে জুয়ার বোর্ড চালাই। পুলিশ, র্যাব, ডিবি সবাইকে ম্যানেজ করে জুয়ার বোর্ড চালাই। তোর মতো সাংবাদিককে মেরে ফেললে আমার কিছু হবে না। তোকে যেখানে পাব, সেখানে মেরে ফেলব।”
এদিকে, দুরুলের মোড় সংলগ্ন ওই বাগানে জুয়ার বোর্ড চলাকালীন ধারণ করা ভিডিও শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে। পাশাপাশি, জুয়ার বোর্ড পরিচালনায় কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদা নেওয়া বা সহযোগিতার অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণও প্রকাশ করা হবে।
তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে মিলন শেখের বক্তব্যও যথাযথভাবে যাচাই করে প্রকাশ করা প্রয়োজন।
ঘটনাটি তদন্ত করে জুয়ার আসর পরিচালনার অভিযোগের সত্যতা যাচাই এবং সাংবাদিককে দেওয়া কথিত প্রাণনাশের হুমকির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক আকাশ সরকার।
এ বিষয় এ জানতে শাহ মখলদুম থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুল্লাহীল বাঁকি কে ফোন করা হলে তিনি বলেন জুঁয়ার বোর্ড চলাকালীন ফোন দিবেন অভিযান করবো এবং সবাইকে আইনের আওতায় আনবো।