সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাই নবাব গঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ডক্টর সাইমুম পারভেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ, শাহাবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মো. আবুল কালাম আজাদ, শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ডক্টর সাইমুম পারভেজ ভবন প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি আধুনিক ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।