• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা একে অপরের পরিপন্থী – এমপি ফজলুল হক মিলন

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার / ৫১ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক বলেছেন, রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা একে অপরের পরিপন্থী। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমি জনগনের কামলা। জনগনের জন্য কামলা দেওয়াই আমার কাজ।
আপনারা আন্দোলন, সংগ্রাম করেছেন। শত ত্যাগ শিকার করে আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আমিও জনগনের চাকর। তাই সকলের মতামত, সকলের চিন্তা – চেতনা ও ভালো-মন্দ যাচাই করে আমাকে পথ চলতে হবে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেছেন। জীবনের শেষ মুর্হুত পর্যন্ত তিনি আপোষ করেননি। আপোষ না করায় তিনি জেল খেটেছেন। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সাংসদ ফজলুল হক মিলন এসব কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( এসইডিপি) এর অধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট কর্তৃক আয়োজনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান মেলায় প্রতিপাদ্য বিষয় ছিল ” মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ “।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম।

এর আগে প্রধান অতিথি উপজেলার ১৩ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান স্টল ঘুরে দেখেন। এরপর উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের নিয়ে নৃত্য পরিবেশিত হয়। পরে উপজেলা পর্যায়ে স্টার্ট আপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইননোভাটেশন আইডিয়া সোকেসিং প্রোগ্রামে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করায় খৈকড়া উচ্চ বিদ্যালয়, সেন্ট নিকোলাস স্কুল এন্ড কলেজ এবং সাওরাইদ উচ্চ বিদ্যালয়কে সুশিক্ষায় উদ্বোধনী মেধাবী পুরস্কার প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সোলায়মান আলম ও খাইরুল আহসান মিন্টু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহমুদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category