• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল ও সম্পাদক রাসেল

আ: হালিম নির্বাহী পরিচালক / ২৪৭ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

আ: হালিম নির্বাহী পরিচালক

রাজশাহীর ঐতিহ্যবাহী মোহনপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে । কমিটির সভাপতি নির্বাচিত হন দৈনিক আমাদের রাজশাহীর সিনিয়র স্টাফ রিপোর্টার রুবেল সরকার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক সময়ের আলো ও দৈনিক সানশাইন পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাসেল সরকার।

শুক্রবার (১৬ জানুয়ারি) মোহনপুর প্রেসক্লাব কার্যালয়ের বর্ধিত সভায় আগামী ১ বছর মেয়াদে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। উক্ত নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে নির্বাচিতদের নাম ঘোষণা করেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ।

এছাড়াও উক্ত কমিটিতে নির্বাচিত হন, সিনিয়র সহসভাপতি দৈনিক সোনার দেশ পত্রিকার কেশরহাট প্রতিনিধি মোস্তফা কামাল, সহসভাপতি মুভি বাংলা টেলিভিশন ও দৈনিক বর্তমান পত্রিকার রাজশাহী প্রতিনিধি আসগর আলী সাগর, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাব পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাশেদুল ইসলাম।

এসময় মোহনপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি শরিফুল ইসলাম রতনসহ পূর্বের কমিটির সহসভাপতি দৈনিক সোনালী সংবাদ পত্রিকার মোহনপুর প্রতিনিধি আনছান তালুকদার স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার মোহনপুর প্রতিনিধি রায়হানুল হক রিফাত, দপ্তর সম্পাদক আজকের প্রতিদিন এর মোহনপুর প্রতিনিধি আতাউর রহমান পলাশ, কোষাধ্যক্ষ বাংলাদেশ সমাচার এর মোহনপুর প্রতিনিধি শফিকুল ইসলাম, সদস্য দৈনিক উত্তরা প্রতিদিন এর মোহনপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, সদস্য শাহিনুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category