• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

ভোলাহাটে একটিভ মডেল একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

মোঃ সুহাস উদ্দিন : / ২২৬ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

মোঃ সুহাস উদ্দিন :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উৎসবমুখর পরিবেশে একটিভ মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়টির নিজস্ব সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একটিভ মডেল একাডেমির পরিচালক মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সামসুজ্জামান আলকেশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সেক্রেটারি কারী মাওলানা মো. আলাউদ্দিন এবং উপজেলা শিবিরের সাবেক সভাপতি মো. মিনহাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পরে অতিথিবৃন্দ উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category