• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

কার্যনির্বাহী সম্পাদক মোছাঃ আছমা আক্তার আখি / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

কার্যনির্বাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি

 পঞ্চগড়ের বোদা উপজেলায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মো. আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই শিশু অভিযুক্ত ব্যক্তিকে দাদু বলে ডাকত। এ সুবাদে তারা মাঝে মধ্যে তার বাড়িতে খেলতে যেত। অভিযোগ রয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুদের নিজের শয়নকক্ষে নিয়ে যান এবং তাদের ধর্ষণ করেন।

এজাহার অনুযায়ী, গত শুক্রবার ও শনিবার ৬ বছর বয়সী এক শিশুকে এবং রবিবার একই কায়দায় ৫ বছর বয়সী আরেক শিশুকে ধর্ষণ করা হয়।

ঘটনার পর শিশুদের কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী এক শিশুর বড় আম্মা জানান, শিশু দুটিকে অস্বাভাবিকভাবে কান্নাকাটি করতে দেখে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রথমে এক শিশু ভয়ে কিছু বলতে না পারলেও পরে অন্য শিশু শারীরিক ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনার বর্ণনা দেয়। পরে পরিবারের সদস্যরা তাদের চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাছুদ বলেন, দুই শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মো. আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category