• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৭০ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে জেলার অন্যতম পর্যটনকেন্দ্র ছৈলার চরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি। সভায় জেলার প্রাকৃতিক সৌন্দর্য, নদী-খাল, ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিতভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যটন খাতকে আধুনিক ও আকর্ষণীয় করতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পাশাপাশি ধানসিঁড়ি ইকোপার্ককে সাংস্কৃতিক ভিলেজসহ একটি দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, পর্যটন উন্নয়ন কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category