• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বকশীগঞ্জে কারিতাসের উদ্যোগে চারা বিতরণ

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আলোক কোরে-২ প্রকল্প।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দিগলকোনা মিশন স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কারিতাস আলোক কোরে-২ প্রকল্পের এলএমসি সভাপতি অনন্ত ম্রংয়ের সভাপতিত্বে এবং কাপুস মারাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ট আন্দ্রে ব্যাসেট জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার বিথিকা রেবেরু সিওয়াইসি, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, সাবেক এলএমসি সভাপতি ব্রুটিন কুমার ম্রং, কারিতাসের মাঠ কর্মকর্তা অতুল ম্রং, সদস্য রুমেল মৃ, এলএমসির সাধারণ সম্পাদক জয় দাংগো এবং প্রকল্পের উপকারভোগীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ে নির্বিচারে গাছ কাটা ও অগ্নিসংযোগের কারণে বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন উজাড়ের ফলে বন্যপ্রাণীর সংখ্যা কমে যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় কৃষিকাজে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে উপকারী পোকামাকড় সংরক্ষণ করতে হবে। পাশাপাশি পলিথিনের ব্যবহার হ্রাস এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে বেশি করে তালগাছ রোপণের ওপর গুরুত্বারোপ করা হয়।
তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধি জরুরি। সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতাই পারে একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে।
অনুষ্ঠান শেষে উপস্থিত উপকারভোগী ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category