• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

বিশ্ব পরিবেশ দিবসে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভা, পরিবেশ সুরক্ষায় সচেতনতার আহ্বান

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে “প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম)-এর স্মার্ট রাইস মিল প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি শহরের বাইপাস সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক, রাইস মিল মালিক, সরকারি কর্মকর্তা, পরিবেশকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন আস্তান মোল্লা কলেজের সহকারী অধ্যাপক ও পরিবেশবিদ এস এম মোস্তাক আহমেদ। তিনি বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার বিকল্প নেই।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মিলন আহমেদ এবং প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. বোরহান উদ্দিন। বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা জনস্বাস্থ্যের পাশাপাশি পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় জেআরডিএম ও স্মার্ট রাইস মিল প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিবেশ দূষণ রোধ, বৃক্ষরোপণ বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে পরিবেশবান্ধব জীবনযাপন, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category