• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিজয় গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫ গ্রহণ করলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হুমায়ুন কবির সরকার

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ২৪৭ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

সংগঠন পরিচালনা, রাজনৈতিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “বিজয় গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫” গ্রহণ করেছেন গাজীপুরের শ্রীপুর পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- আহবায়ক ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির সরকার

২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার) বিকেল ৪টায় ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে “বিজয়ের ৫৪ বছরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা, বিজয় উৎসব-২০২৫, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ, সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. হামিদা খানম, সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন এবং এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা এ্যাডভোকেট শেখ মো. আমির হামজা।

– বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ ও – উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের নেতৃত্বে দক্ষতা, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ও মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

পুরস্কার গ্রহণকালে শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব – হুমায়ুন কবির সরকার বলেন, – “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও মানুষের জন্য – কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। এটি শ্রীপুরবাসী ও দলীয় = নেতাকর্মীদের প্রতি উৎসর্গ করছি।”

এ সম্মাননা প্রাপ্তিতে শ্রীপুর পৌর বিএনপির নেতাকর্মী, রাজনৈতিক অঙ্গন ও সুধী মহলের মধ্যে ব্যাপক আনন্দ ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category