• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

মোঃ আবু হানিফ, বদলগাছী উপজেলা প্রতিনিধিঃ / ১৩০ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মোঃ আবু হানিফ, বদলগাছী উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের দ্বীপগঞ্জ বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও মালামাল নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. এনামুল হক (৪৫) বদলগাছী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মো. আব্দুর রাজ্জাক (৪০), পিতা—মৃত তোজাম্মেল হকের কাছ থেকে দ্বীপগঞ্জ বাজারে একটি দোকান ও গুদাম সিকিউরিটি ভাড়ায় নিয়ে দীর্ঘদিন ধরে ইলেকট্রিক সামগ্রী, কসমেটিকস, মোবাইল ফোন ও গৃহস্থালি পণ্যের ব্যবসা পরিচালনা করে আসছেন মো. এনামুল হক। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দোকান মালিক পক্ষের সঙ্গে বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।৩
অভিযোগে বলা হয়, গত ২৭ জুলাই ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় দোকানের বিভিন্ন মালামাল বাইরে ফেলে দেওয়া হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি।
অভিযোগকারী আরও দাবি করেন, হামলার সময় তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন এবং কয়েকজন প্রত্যক্ষদর্শী মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মো. হিরন হোসেন (৪২), মো. কিরন (৩৮), মোছা. রিক্তা বানু (৪৫), মোছা. মুক্তা বেগম (৪৮), মোছা. বেগম (৬৫) এবং মোছা. অঞ্জনা বেগম (৩৩)-কে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা সবাই নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রিক্তা বানু ও মুক্তা বেগমের পিতা মৃত মোমতাজ আলী, মোছা. বেগমের স্বামী মৃত মোমতাজ আলী এবং অঞ্জনা বেগমের স্বামী মো. হিরন হোসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী মো. এনামুল হক। এ বিষয়ে বদলগাছী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বদলগাছী থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাইয়ের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category