• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Headline
সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ দোগাছী গ্রামে টেকনিক্যাল স্কুলের ভিত্তি প্রস্তর স্থাপন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ জব্দ আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। নওগাঁয় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, মামলা দায়েরের ৯ ঘণ্টার মধ্যেই র‍্যাবের অভিযান পাওনা টাকা চাওয়ায় নারীদের শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

বদলগাছীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মথুরাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

“দেশপ্রেমে শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ এবং বদলগাছী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি। তিনি তার বক্তব্যে বলেন, “দুর্নীতি শুধু অর্থনৈতিক অপরাধ নয়, এটি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সততার চর্চা বাড়াতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের মধ্য থেকেই দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম। অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এস এম শফিউল হাসান, সিনিয়র সহকারী শিক্ষক, খাদাইল উচ্চ বিদ্যালয়।

বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল—”সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার অভাব দুর্নীতির প্রধান কারণ।” এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মথুরাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং মুক্তিনগর দাখিল মাদ্রাসা।

তর্ক-বিতর্ক, তথ্য-উপাত্ত ও যুক্তি উপস্থাপনায় মুগ্ধ করে মথুরাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরে নৈতিকতা, সততা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category