• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বদলগাছীতে কোরবানির কাজ চলাকালীন সময়ে স্ট্রোকে মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ৬৪ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের (৭৩) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল ১০টায় উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, লুৎফর রহমান বৃহস্পতিবার (২৮ মে) ঈদের নামাজ আদায় ও কোরবানির পশু জবাইয়ের পর বাড়িতে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ১১টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান এলাকায় একজন সজ্জন, পরোপকারী ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category