• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে অটোভ্যান-অটোরিকশা চুরি ও জ্বালানি তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে মানববন্ধন

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ১৯৪ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে অটোভ্যান ও অটোরিকশা চুরি-ছিনতাই বেড়ে যাওয়া এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) দুপুরে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে ‘বকশীগঞ্জ সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অটোরিকশা ও অটোভ্যান চালকসহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, সদস্য সচিব আমির হোসেন, ফয়সাল আহমেদ, সাকিব হাসান ও মো. তামিম প্রমুখ।
বক্তারা বলেন, বকশীগঞ্জে সম্প্রতি অটোভ্যান ও অটোরিকশা চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। শহরে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এসব ঘটনার বিরুদ্ধে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত কোনো চোরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বলেও তারা অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বলেন, “বকশীগঞ্জে কিছুদিন ধরে ব্যাপক অটোরিকশা চুরির ঘটনা ঘটছে। শহরে সিসি ক্যামেরা থাকার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন পর্যন্ত কোনো চোরকে আটক করতে পারেনি পুলিশ।”
তিনি আরও বলেন, “আজকের পর যদি চোরদের আটক করা না হয়, তাহলে পরবর্তীতে আমরা থানায় অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব।”
এ সময় তিনি বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনের সমালোচনাও করেন।

মানববন্ধন শেষে দ্রুত অটোভ্যান ও অটোরিকশা চুরি বন্ধ এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান অংশগ্রহণকারীরা।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category