• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Headline
শারদীয় দুর্গোৎসবে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারকে দেখতে বাসায় জামায়াতের জেলা আমির চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুঃস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে “প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শাড়ী বিতরণ করেন সানজিদা ইয়াসমিন তুলি, এমপি। ঝালকাঠি কলেজ খেয়াঘাটে বাড়তে পারে খেয়া ভাড়া, দুর্ভোগে যাত্রীরা ফুলবাড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আনন্দ কুমার গুপ্ত দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন

ফুলবাড়ীতে সনাতন কল্যাণ ট্রাস্টের বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্রসেবা

(দিনাজপুর) প্রতিনিধি: / ৭১ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

(দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও বস্ত্রসেবা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার শমসেরনগর (বালিহারপুর) এলাকার হরিবাসর প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনাতন কল্যাণ ট্রাস্টের বৈদিক শিক্ষা প্রচার কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীমান আনন্দ কুমার গুপ্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমান ননী গোপাল রায়, উপসহকারী স্বাস্থ্যকর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলবাড়ী।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমান চিরকুমার রায়, সভাপতি, সনাতন কল্যাণ ট্রাস্ট; শ্রীমান রতন চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখা; শ্রীমান দীপেশ চন্দ্র রায়, অধ্যক্ষ, পার্বতীপুর মহিলা কলেজ; এবং শ্রীমান সন্তোষ চন্দ্র রায়, প্রধান শিক্ষক, বটতলী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যরা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমান দিগন্তর বায়, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখা; শ্রীমান পাপন সরকার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী পৌর শাখা এবং শ্রীমান কনক রায় (অপু), সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ৭নং শিবনগর ইউনিয়ন শাখা।
অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী সোহাগ কুমার, প্রতিষ্ঠাতা পরিচালক, সনাতন কল্যাণ ট্রাস্ট এবং শ্রী রামচন্দ্র রায়, সহ-সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখা।
অনুষ্ঠানে বৈদিক সাংস্কৃতিক পরিবেশনা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্রসেবা প্রদান করা হয়। আয়োজকরা জানান, সনাতন ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতির প্রসার এবং মানবসেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category