• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের ছোঁয়া: বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ ‘টাকা ছাড়াই’ মিলছে পুলিশি সেবা।

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ। / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক মর্নিং বিডি ডট নিউজ।

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের যোগদানের পর থেকেই পাল্টাতে শুরু করেছে পুরো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র। তাঁর কঠোর নির্দেশনা ও দূরদর্শী পদক্ষেপে জেলাজুড়ে মাদক কারবার, সন্ত্রাস, চুরি ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে এসেছে। একই সাথে অবসান ঘটেছে থানাগুলোতে দীর্ঘদিনের গেঁড়ে বসা ‘দালাল চক্রের’ দৌরাত্ম্য। ফলে সাধারণ মানুষ এখন কোনো প্রকার অর্থ ছাড়াই থানায় কাঙ্ক্ষিত আইনি সেবা পাচ্ছেন। পুলিশের এমন ইতিবাচক পরিবর্তনে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

চাঁপাইনবাবগঞ্জ জেলাটি সীমান্তঘেঁষা হওয়ায় বরাবরই এখানে মাদক ও চোরাচালানের একটি প্রবণতা ছিল। তবে নতুন এসপি হিসেবে গৌতম কুমার বিশ্বাস দায়িত্ব নেওয়ার পর থেকেই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। জেলাজুড়ে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার ফলে মাদক ব্যবসায়ী ও অপরাধ চক্রের নেটওয়ার্ক অনেকটাই ভেঙে পড়েছে। এছাড়া রাতে পুলিশের টহল জোরদার করায় জেলা শহরসহ উপজেলাগুলোতে চুরি ও ডাকাতির ঘটনা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

বন্ধ হয়েছে দালালি, মিলছে বিনা মূল্যে সেবা
সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে থানার বদলে যাওয়া পরিবেশ। অতীতে জিডি, অভিযোগ বা মামলা করতে গিয়ে সাধারণ মানুষকে যে হয়রানি ও দালালদের খপ্পরে পড়তে হতো, তা এখন অতীত। এসপি গৌতম কুমার বিশ্বাসের কঠোর হুঁশিয়ারির পর থানাগুলো এখন পুরোপুরি দালালমুক্ত। কোনো প্রকার টাকা-পয়সা ছাড়াই সাধারণ মানুষ সরাসরি ওসির সাথে কথা বলে তাঁদের সমস্যার সমাধান করতে পারছেন।

স্থানীয় এক বাসিন্দা জানান, “আগে থানায় ঢুকতেই ভয় লাগত, পদে পদে দালালের খপ্পরে পড়তে হতো। কিন্তু এখন পরিবেশ পুরো আলাদা। কয়েক দিন আগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলাম, এক টাকাও লাগেনি এবং পুলিশ অত্যন্ত আন্তরিকতার সাথে কাজটি করে দিয়েছে।”

এলাকাবাসীর মতে, একজন সৎ ও কর্মঠ পুলিশ সুপারের সদিচ্ছা যে পুরো জেলার চিত্র বদলে দিতে পারে, চাঁপাইনবাবগঞ্জ তার উজ্জ্বল দৃষ্টান্ত। সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে দূরত্ব কমিয়ে এনে ‘জনবান্ধব পুলিশিং’ নিশ্চিত করতে গৌতম কুমার বিশ্বাসের এই ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে চাঁপাইনবাবগঞ্জ আগামীতে দেশের অন্যতম শান্ত ও নিরাপদ জেলা হিসেবে গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category