• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline
জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত মানবিকতার অনন্য দৃষ্টান্ত আনন্দ গুপ্ত, ঈদ-পূজায় পাশে দাঁড়ান অসহায় মানুষের

পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদকে নেতিবাচক নয়, সংশোধনের সুযোগ হিসেবে দেখেন সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পুলিশের ভুলভ্রান্তি নিয়ে প্রকাশিত সংবাদকে নেতিবাচকভাবে দেখেন না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেন, প্রতিটি সংবাদের মধ্যেই সংশোধন ও শেখার বার্তা থাকে, যা কাজে লাগিয়ে পুলিশ বাহিনীর সেবার মান আরও উন্নত করা সম্ভব।
সোমবার নগরীর আগামীর সময় চট্টগ্রাম অফিসের সংবাদকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সিএমপি কমিশনার বলেন, “অনেকে মনে করেন পুলিশের বিষয়ে কোনো সংবাদ প্রকাশ মানেই তা নেতিবাচক। কিন্তু আমি বিষয়টিকে সেভাবে দেখি না। প্রতিটি সংবাদের ভেতরেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা থাকে। সেখানে ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকে, শেখার সুযোগও থাকে।”
তিনি আরও বলেন, সংবাদ থেকে প্রাপ্ত তথ্যের নির্যাস গ্রহণ করে পুলিশ নিজেদের কার্যক্রম আরও উন্নত করার চেষ্টা করে।
সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, “ফেসবুকে কোনো অভিযোগ বা মন্তব্য দেখলে সেটির স্ক্রিনশট নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিয়ে যাচাই করতে বলি। জনগণের সরাসরি প্রতিক্রিয়া পাওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে শওকত আলী বলেন, “সাংবাদিকরা সাধারণ মানুষের জন্য এবং প্রশাসনের সহায়তায় মাঠপর্যায়ে কাজ করেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের অজানা থেকে যায়, যা সাংবাদিকরাই অনুসন্ধান করে বের করেন। আমরা যদি সেই তথ্য ইতিবাচকভাবে গ্রহণ করি, তাহলে তা সমাজের জন্য কল্যাণকর হবে।”
গণমাধ্যমকে প্রশাসনের অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “পুলিশ ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করলে নগরবাসীকে আরও উন্নত সেবা প্রদান করা সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category