• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

পশ্চিম বাংলার লোক আয়োগ আদালতের বিচারপতি হিসেবে শপথ নিলেন জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম / ৩০৭ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী সি ভি আনন্দ বোস কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী রবীন্দ্রনাথ সামন্ত কে পশ্চিম বাংলার লোক আয়োগ আদালতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য শপথ বাক্য পাঠ করালেন। দীর্ঘদিন ধরে তিনি জেলা আদালতের বিচারক ও কলকাতা হাইকোর্টের রেজিঃ ও হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং পশ্চিম বাংলা সরকারের রিয়েল এস্টেট ট্রাইব্যুনাল বোর্ড এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে গ্রীন হাউস কোর্ড এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তার আইনি প্রক্রিয়া মাধ্যমে বড় বড় কেসের গুরুত্বপূর্ণ রায় কার্যকর করেছেন।আজ পশ্চিম বাংলার লোক আয়োগ আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।এই আদালতের কাজ হল কোন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি যদি বেআইনি কাজ করে এবং আইনের বাইরে ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবার সুপারিশ করতে পারবেন। এবং কোন পুলিশ আধিকারিক ও আমলা ও মন্ত্রী ও জনগণের প্রতিনিধি যদি কোন মানুষ ও সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষা ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। সেই সঙ্গে পুলিশ ও ডি এম এবং বিচারপতিরা যদি ক্ষমতার অপব্যবহারের দায়ে দন্ডিত হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিতে পারেন।এই গুরুত্বপূর্ণ বিষয় পালন করার জন্য আজ পশ্চিম বাংলার সাংবিধানিক প্রধান ও পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী রবীন্দ্রনাথ সামন্ত কে শপথ বাক্য পাঠ করান।এই সময়ে রাজভবন এর সাংবিধানিক আধিকারিকরা উপস্তিত ছিলেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category