পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের সরকারি জমি দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে, যা স্থানীয় ভাবে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। (৪ মে) উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট আশ্রয়ণ প্রকল্প এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মূলত ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসনের জন্য ২০০১ সালে গড়ে তোলা এই প্রকল্পের খোলা জায়গাগুলো প্রভাব শালিদের ইশারায় ধীরে ধীরে একটি কুচক্রী মহল দখল করছে। প্রকল্পের আওতায় প্রায় ২০০ টি পরিবার কে ২ শতাংশ জমি ও একটি করে টিনশেড ঘর দেওয়া হয়েছিল। পাশাপাশি শিশুদের খেলাধুলা ও বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপনের খোলা স্থান সংরক্ষিত রাখা হয়েছিল। কিন্তু বর্তমানে সেই সংরক্ষিত খোলা জায়গাগুলো ওপর একের পর এক গাঁয়ের জরে পাকা ঘর নির্মাণ করছে একটি কুচক্রী মহল। কোথাও কোথাও আবার বহুতল ভবনও গড়ে তুলেছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেজে যারা লক্ষ লক্ষ টাকা ব্যয়ে পাকা স্থাপনা নির্মাণ করছে, তারা কীভাবে ভূমিহীন বা অসহায় হিসেবে এই প্রকল্প সুবিধা পাবেন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ইশারায় এসব দখল দাড়ি নির্মাণকাজ চলছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে ওসমান গনি,শহিদ,ওমর আলী, আব্দুল সাত্তার,ও জলিল মিয়া। এদের বিরুদ্ধে অভিযোগ,এরা কোনো বৈধ অনুমতি ছাড়াই প্রকল্পের জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে। এমনকি ওই এলাকার লোকজনও এসে এখানে বারি নির্মাণ করছে বলে জানা যায়। এছাড়াও পঞ্চগড় জেলার বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের বসবাস কৃত ভূমিহীন দের দুই শতাংশ জমি সেগুলো আশপাশে যাদের জমি রয়েছে তারা জবরদখল করে সীমানা উপরে ফেলে দখল করছে। কিছু বলতে গেলে সবাই মিলে একত্রিত হয়ে অসহায়দের উপর মব সৃষ্টি করে এমন অভিযোগও রয়েছে। সুশীল সমাজ বলছে বর্তমান প্রেক্ষাপটে আইন কি তার নিজের গতিতে চলছে নাকি প্রভাবশালীদের ইশারায় চলছে। যদি এমনটি হয় তাহলে তো এসব অসহায় ভূমিহীরা মান সম্মানের ভয়ে এসব বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এমনটি মন্তব্য করছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। কেননা পঞ্চগড় উপজেলা প্রশাসন বর্তমান এসব আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ শুনছেন না। তাহলে তারা কোথায় গিয়ে বিচার পাবে কার কাছে আশ্রয় নেবে এটাই এখন ভাববার বিষয়