• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ

পঞ্চগড়ে মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠার ঘোষণায়, সদর হাসপাতাল পরিদর্শনে ব্যারিস্টার নওশাদ জমির এমপি

পঞ্চগড় জেলা প্রতিনিধি তোতা মিয়া পঞ্চগড়, / ১০৪ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

 পঞ্চগড় জেলা প্রতিনিধি তোতা মিয়া পঞ্চগড়,

পঞ্চগড়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি জেলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।

আজ বিকেলে আধুনিক পঞ্চগড় সদর হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, নির্বাচনের সময় আমরা পঞ্চগড়বাসীর কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম, পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। আজও আমি সেই অঙ্গীকারে অটল। আমি দৃঢ়ভাবে বলতে চাই, ইনশাআল্লাহ পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ হবেই।

তিনি আরও বলেন, পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করতে জেলায় একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা স্বাস্থ্য প্রযুক্তি শিক্ষার সুযোগ পাবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীসেবা, অবকাঠামোগত পরিস্থিতি ও হাসপাতালের পানি নিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, রোগীদের ভোগান্তি কমানো এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

স্থানীয়দের মতে, মেডিকেল কলেজ ও আইএইচটি প্রতিষ্ঠিত হলে পঞ্চগড়ে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং জেলার মানুষ উন্নত চিকিৎসা সুবিধা লাভ করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category