• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Headline
দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু লাখো মানুষের ঢল, মুখরিত চট্টগ্রাম | সফল হোক জশনে জুলুস—ঈদে মিলাদুন্নবী (সা.) শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

পঞ্চগড়ে জমা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ মানিক নামের এক যুবক কে বেধড়ক মারপিট এর অভিযোগ 

পঞ্চগড় প্রতিনিধি / ১১৫ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি 

অভিযোগ সূত্রে জানা যায় পঞ্চগড় ১ নং অমরখানা ইউনিয়নের বোড বাজার এলাকার মোঃ জয়নুল হক,এর পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৩৪),  একই ইউনিয়নের বদিনাজোত গ্ৰামের মোঃ আখিমুল এর পুত্র মোঃ মানিক (২৬),কে ভাড়াটিয়া লোকজন সাথে নিয়ে পঞ্চগড় সদর থানার সামনে বেধড়ক মারপিট করে। জাহাঙ্গীর আলম গং এর এহেন মারপিট দেখে রাস্তার লোকজন এগিয়ে আসে এবং ঘটনাস্থল থেকে মানিক কে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পরে ভুক্তভোগী মানিকের বাবা আখিমুল বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা করেন। যার মামলা নং ২০, বাদির অভিযোগ ক্ষেত্রে জানা গেছে পঞ্চগড় অমরখানা বোর্ডবাজারে জাহাঙ্গীর আলম গং দীর্ঘ বছর ধরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করে আসছে। তবে ব্যবসা প্রতিষ্ঠানটি ক্রয় করা কাগজপত্রে কিছুটা বেমিল থাকায় আখিমুল ও তার ছেলেরা কাগজপত্রের বিষয়টি সংশোধনের কথা বলেন। কিন্তু জাহাঙ্গীর আলম গং বিষয়টি নিয়ে প্রথমে অমত প্রকাশ করলেও পরে পঞ্চগড় সদর থানায় একটি অভিযোগের প্রেক্ষিতে গত (৭/৭/২০২৬) ইং তারিখ রাত আনুমানিক ৯ টার সময় উভয়পক্ষে বসেন। বিচারের শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে আপস না হলে একপর্যায়ে জাহাঙ্গীর আলম,গং বাদী পক্ষের মোঃ মানিকের উপর ভাড়াটিয়া লোকজন নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং বেধড়ক মারপিট করে। পরে স্থানীয় লোকজন মানিককে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরবর্তীতে  মোঃ জাহাঙ্গীর আলম, গং আখিমুল গং এর উপর একটি মিথ্যা মামলা করেন সরে জমিনে গিয়ে যার কোন সত্যতা খুঁজে পাওয়া যায়নি। ভুক্তভোগীরা জানান জাহাঙ্গীর আলম, গং এর এহেন সন্ত্রাসী কার্যকলাপ থেকে আখিমুল গং এর নিরাপদ ও জানমালের সুরক্ষার জন্য পঞ্চগড় জেলা প্রশাসক মহোদয়ের  সুদৃষ্টি কামনা করছেন। এবং তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। কেননা যে কোন সময় জাহাঙ্গীর আলম, গং আখিমুল গং এর উপর হামলা করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category